একটা ভিডিওতে দেখলাম কিছু মানুষ একটা গরুকে জড়িয়ে সেই লেভেলের কান্নাকাটি করতেছে৷ প্রথমে ভাবলাম, কোরবানির সময় যেমন গরু বিক্রি করে দিলে মালিকের মায়া লাগে, হয়তো তেমন কিছু
পরে জানলাম জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পীরের জন্য মানত করা এই গরুকে বিদায় জানানোর সময় সবাই কানতেছে৷
গরুটা যদি কথা কইতে পারতো তাহলে কইতো, ‘কিরে ভন্ডের দলেরা! তোরা কি আমাকে পীরের দরবারে পাঠাচ্ছিস নাকি যমদূতের বাড়ি, সেটাই তো বুঝলাম না! কান্না দেখে তো মনে হচ্ছে তোদের কলিজা ছিঁড়ে যাচ্ছে, অথচ বিকেলেই তোরা সবাই মিলে আমারে ফ্যামিলি সাইজ বিরিয়ানি খাবি৷
যাওয়ার আগে অন্তত সত্যিটা বলে যা! এই কান্না কি আমার জন্য, নাকি আমার গোশত খাওয়ার আনন্দে আগাম আবেগের বহিঃপ্রকাশ?” 