বাংলাদেশের সেরা সুন্দরী সুমাইয়া রিমুর একটা ইন্টারভিউ দেখলাম!” যেইটা দেখে আমার মাথা ঘুরানী দিচ্ছে।।
ইন্টারভিউতে সুমাইয়া রিমু বলছিলো, নামাজের ব্যাপারে সে খুবই সিরিয়াস।। ফজরের নামাজ পড়েই ও দিন শুরু করে।। ফজরের নামাজটা পড়েই সে সব সময় ঘুমানোর চেষ্টা করে।। সে সব সময় নামাজ পড়ার চেষ্টা করে।।
সুমাইয়া রিমুর কথা শুনে পাশ দিয়ে আবার আরেক বেডায় কয়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।।
আবার সুমাইয়া রিমু কয় — রিমু নাকি অনেক লয়্যাল।। তার নাকি সিরিয়াস বয়ফ্রেন্ড মাত্র ২ টা আছে, আর একটা বয়ফ্রেন্ড আছে সেটা থাইল্যান্ডের কিন্তু সে অতটা সিরিয়াস বয়ফ্রেন্ড না।। রিমুর মাত্র ৩ টা বয়ফ্রেন্ড কিন্তু সে খুবই লয়্যাল।। ৩ জনের কাউকে না করতে পারছেনা ঐজন্য ৩ জনকেই রাখছে লিস্টে।।
কিন্তু আমার মাথা ঘুরানী দিচ্ছে এইটা ভাবতে ভাবতে যে — এই বেডি লয়্যাল নাকি দয়াল?? মানে লয়্যাল হইয়া যদি ৩ টা বয়ফ্রেন্ড হয় লয়্যাল না হইলে কি হইত?? সিরিয়াস বয়ফ্রেন্ড নাকি আবার দুইটা, তাইলে সিরিয়াস না হইলে কি হইতো??
পাশ দিয়া আবার আরেক হা”লা”য় সিরিয়াস বয়ফ্রেন্ড দুইডা শুইনা কয় — মাশাআল্লাহ মাশাআল্লাহ।। ![]()
![]()
সংগৃহীত