সরকারি চা’করিজী’/বীদের বেতন শুরুতে কত ছিল, বা’ড়ল কেমন?…See More

স্বাধীনতার পর বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় এসেছে একের পর এক পরিবর্তন। ১৯৭৩ সালে মাত্র ১৩০ টাকা দিয়ে যে জাতীয় বেতন স্কেলের যাত্রা শুরু হয়েছিল, ৫৩ বছর পর ২০২৬ সালের নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন দাঁড়িয়েছে ২০ হাজার টাকা। একই সময়ে সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ২ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।

সম্প্রতি ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে এবং নতুন কাঠামোকে ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে ধরা হয়েছে।

স্বাধীনতার পর ১৯৭৩ সালে দেশে প্রথম জাতীয় বেতন স্কেল চালু হয়। তখন মোট ১০টি গ্রেড ছিল। সর্বনিম্ন গ্রেডে চাকরির শুরুতে একজন সরকারি কর্মচারীর মূল বেতন ছিল মাত্র ১৩০ টাকা। আর সর্বোচ্চ গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছিল ২ হাজার টাকা।

এরপর ১৯৭৭ সালে দ্বিতীয় জাতীয় বেতন স্কেলে সর্বনিম্ন মূল বেতন ৭৩ শতাংশ বেড়ে ২২৫ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৫০ শতাংশ বেড়ে ৩ হাজার টাকা করা হয়।

১৯৮৫ সালের তৃতীয় জাতীয় বেতন স্কেলে বেতন আরও বড় হারে বাড়ানো হয়। সর্বনিম্ন মূল বেতন ১২২ দশমিক ২ শতাংশ বেড়ে ৫০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন দ্বিগুণ হয়ে ৬ হাজার টাকা হয়।

১৯৯১ সালের চতুর্থ জাতীয় বেতন স্কেলে সর্বনিম্ন মূল বেতন ৯০০ টাকা এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়। এরপর ১৯৯৭ সালের পঞ্চম স্কেলে সর্বনিম্ন বেতন বেড়ে ১ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১৫ হাজার টাকা করা হয়।

২০০৫ সালের ষষ্ঠ জাতীয় বেতন স্কেলে সর্বনিম্ন মূল বেতন দাঁড়ায় ২ হাজার ৪০০ টাকা এবং সর্বোচ্চ ২৩ হাজার টাকা। ২০০৯ সালের সপ্তম পে-স্কেলে তা আরও বেড়ে সর্বনিম্ন ৪ হাজার ১০০ টাকা এবং সর্বোচ্চ ৪০ হাজার টাকা হয়।

২০১৫ সালের অষ্টম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতনে বড় ধরনের পরিবর্তন আসে। সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৪ হাজার ১০০ টাকা থেকে বেড়ে ৮ হাজার ২৫০ টাকা হয়। অর্থাৎ বৃদ্ধি ছিল ১০১ শতাংশের বেশি।

অন্যদিকে সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ৪০ হাজার টাকা থেকে বেড়ে ৭৮ হাজার টাকা নির্ধারণ করা হয়।

এরপর প্রায় এক দশক পর ২০২৬ সালে নতুন বেতন কাঠামো কার্যকর হয়েছে।

২০তম গ্রেড: ৮,২৫০ টাকা → ২০,০০০ টাকা

১৯তম গ্রেড: ৯,০০০-এর পরিবর্তে নতুন কাঠামোয় শুরু ২০,৫০০ টাকা

এর মধ্যে ৯ম গ্রেডের শুরু বেতন ৪৪ হাজার টাকা করা হয়েছে। বিসিএসের মাধ্যমে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে যারা চাকরিতে যোগ দেন, তাদের বড় একটি অংশ এই গ্রেডে বেতন পান।

বছর সর্বনিম্ন মূল বেতন সর্বোচ্চ মূল বেতন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *