মরিয়মের লা*শ নিতে ১৭ হাজার টাকা ধার করে অ্যাম্বুলেন্স ভাড়া! 
একজন মানুষের শেষযাত্রার জন্যও পরিবারের হাতে টাকা ছিল না—শেষ পর্যন্ত ১৭ হাজার টাকা ধার করে অ্যাম্বুলেন্স ভাড়া করতে হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মরিয়ম ছিলেন একজন এমপির স্ত্রী। পরিবারের অভিযোগ, জীবিত অবস্থায় তিনি স্বামীর কাছ থেকে যথাযথ মর্যাদা ও নিরাপত্তা পাননি। পরে স্বামীর নামে বরাদ্দ ফ্ল্যাট থেকে তাকে ঝু*ল*ন্ত অ*ব*স্থায় উ*দ্ধা*র করা হয়।
ঘটনার পর মরিয়মের বাবার করা মামলায় এমপি ও তার প্রথম স্ত্রীকে গ্রে*প্তার দেখানোর কথা জানা গেছে। পরিবারের আরও অভিযোগ, এমন কঠিন সময়েও এমপি পরিবারের পক্ষ থেকে তাদের সঙ্গে যথাযথ যোগাযোগ বা সহায়তা করা হয়নি।