কি এক্টা অবস্থা….! ঢাকায় এক স্বামী, গ্রামে আরেক স্বামী, এখন এক সন্তানের পিতৃত্বের দাবিতে হাজির দুই জামাই! ![]()
মাল্টিটাস্কিং কাকে বলে, শান্তা আপু যেন জাতিকে হাতে-কলমে দেখিয়ে দিলেন! ![]()
ঘটনাটি বরিশালের। শান্তা নামের এক নারী সন্তান জন্ম দেওয়ার পর হাসপাতালে শুরু হয়েছে নতুন নাটক। পাশে থাকা স্বামী সুবাস মিয়া যখন নিজেকে সন্তানের বাবা ভাবছেন, ঠিক তখনই হাজির এমদাদুল মিয়া! তাঁর দাবি, তিনিই শান্তার প্রথম স্বামী।
এমদাদুল শুধু মুখের কথা নিয়ে আসেননি, সঙ্গে এনেছেন কাবিননামা ও বিয়ের ভিডিও। তাঁর দাবি, ২০২১ সালে প্রেম করে শান্তাকে বিয়ে করেন। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। এরপর তাঁরা ঢাকায় একসঙ্গেই সংসার করছিলেন।
অন্যদিকে, সুবাসের ধারণা ছিল শান্তা ঢাকায় চাকরি করেন। অভিযোগ উঠেছে, ঢাকায় এমদাদুলের সঙ্গে সংসার করার পাশাপাশি গ্রামের বাড়িতে এসে সুবাসের সঙ্গেও সম্পর্ক বজায় রাখতেন শান্তা!
অর্থাৎ ঢাকায় একজন, গ্রামে আরেকজন—দুই দিকেই চলছিল সংসার! অথচ দুই স্বামীর কেউই নাকি জানতেন না অন্যজনের কথা। কী অসাধারণ কৌশল! ![]()
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষও পড়েছে বিপাকে। শেষ পর্যন্ত ঝামেলা এড়াতে মা ও নবজাতককে নানার জিম্মায় দিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এখন সবচেয়ে বড় প্রশ্ন, নবজাতকের বাবা আসলে কে? সুবাস মিয়া, নাকি এমদাদুল মিয়া? বিষয়টির চূড়ান্ত উত্তর জানতে ডিএনএ পরীক্ষাই হতে পারে নির্ভরযোগ্য উপায়।
তবে একটা কথা, দুই সংসারের এই জটিল হিসাবের শেষ কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়! দুনিয়া আসলেই সেলুকাস! ![]()